বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় হতদরিদ্র ২ হাজার ৫ শ‘ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান।।

কলাপাড়ায় হতদরিদ্র ২ হাজার ৫ শ‘ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ২ হাজার ৫ শ‘ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। রবিবার বিকাল তিনটায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আশ্রয়ন প্রকল্প স্বপ্নের ঠিকানায় বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এর সিএসআর কার্যক্রমের আওতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক কামাল হোসেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) শাহ আবদুল হাসিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেইনটেইনেন্স) জোবায়ের আহমেদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) রেজওয়ান ইকবাল খানসহ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলার মহিপুর, লতাচাপলী, চম্পাপুর, লালুয়া, টিয়াখালী ও ধানখালী ইউনিয়নের ২ হাজার ৫শ‘ পরিবারের মাঝে প্রত্যেককে ১২ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি মসুরের ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি লবন, ১ কেজি চিনি, ৩ টি সাবান ও  ৫ টি মাক্স প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD