মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
গলাচিপায় বেঁচে থাকার মতো ঘর পাওয়ার আকুতি সাবেক মহিলা ইউপি সদস্য রাসিদা বেগমের

গলাচিপায় বেঁচে থাকার মতো ঘর পাওয়ার আকুতি সাবেক মহিলা ইউপি সদস্য রাসিদা বেগমের

Sharing is caring!

মোঃনাসির উদ্দীন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় বেঁচে থাকার মতো ঘর পাওয়ার আকুতি জানিয়েছেন উপজেলার আমখোলা ইউনিয়নে বাঁশবাড়িয়া গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্য রাসিদা বেগম (৫০)। রাসেদা বেগম বলেন, দীর্ঘদিন পর্যন্ত আমি সংরক্ষিত মহিলা আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত ছিলাম।

আমার স্বামী আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী এবং স্থানীয় জনসাধারণের কাছেও ছিলেন যথেষ্ট সুপরিচিত। বর্তমানে আমি খুব অসুবিধার মধ্যেই আছি। আমার মাথা গোঁজার ঠাইও নাই। মুদির হাট বাজারে দীর্ঘ ২০ বছর ধরে স্বামী সন্তান নিয়ে আশ্রিত ছিলাম। আমার স্বামীর মৃত্যুর পরে আমি অসহায় দিনযাপন করছি। যে বাড়িতে আশ্রিত ছিলাম তারাও এখন আমাকে চলে যেতে বলেছেন।

এখন আমি সন্তানদের নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার একটি ঘর পেলে সন্তানদের নিয়ে বেঁচে থাকার মতো একটি আশ্রয় হতো। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তার স্বামী সুলতান হাওলাদারের শরীরে ধরা পরে কঠিন মরণব্যাধি রোগ ফুসফুসের ক্যান্সার। ধার দেনা আর জনগনের সাহায্য দানে এক মাত্র অবলম্বন স্বামীকে বাচানোর আপ্রাণ চেষ্টা করলেও তাকে আর বাচাঁনো যায় নি। নিজের জায়গা জমি বলতে মাত্র তিন শতক জমি। যা এখনো শূন্য ভিটা পরে আছে। তিনি আরো বলেন, কোন কোন সময়ে না খেয়েও দিন পার করতে হয়, লোকলজ্জায় বলতেও পারি না আবার কারো কাছে চাইতেও পারি না।

এ বিষয়ে ইউপি সদস্য মো. বাদল মিয়া বলেন, আসলেই রাসিদা বেগম স্বামীর চিকিৎসা করাতে গিয়ে সবকিছু হারিয়ে নিস্ব হয়ে গেছেন। স্বামীর মৃত্যুর পরে সে এখন অসহায় দিন কাটাচ্ছেন। সরকারিভাবে তার জন্য একটি ঘরের বরাদ্দ দেওয়া হলে সে সন্তানদের নিয়ে বাকি জীবনটা পার করতে পারতেন। ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির বলেন, আসলেই সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রাসিদা বেগম স্বামীর মৃত্যুর পরে অসহায় হয়ে পড়েছে। তার জমি আছে কিন্তু ঘর নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD