বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
অবশেষে জমে উঠেছে এশিয়ার বিখ্যাত ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার

অবশেষে জমে উঠেছে এশিয়ার বিখ্যাত ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ করোনার মধ্যে জমে উঠেছে এশিয়ার বিখ্যাত ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারার বাজার।আগের তুলনায় বর্তমানে পেয়ারা চাষীরা দামও পাচ্ছেন বেশি। সরেজমিনে প্রদক্ষিন করে দেখা যায়, ভীমরুলী আটঘর ও কুড়িয়ানা বাজারের মোকাম এবং ভাসমান নৌকার বাজারে মন প্রতি পেয়ারা ৫/৬ শত টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে।

আর খুচরা বাজারে মন প্রতি ৭/৮ শত।অথচ গত সপ্তাহে যার দর ছিলো ৩-৪শত। মহামারী করোনার প্রাদূর্ভাবে বাংলার আপেলখ্যাত পেয়ারার বাজারে ধ্বস নামায় চাষীরা বেশ চিন্তিত হয়ে পড়ে।বাজার জমে উঠলেও পাইকার ও পর্যটকদের সমাগম বেশি নেই চোখে পড়ার মত।প্রতিদিন সকালে চাষীরা পেয়ারা সংগ্রহ করে ডিঙি নৌকায় সাজিয়ে বিক্রি করতে আসেন এই ভাসমান বাজারে। বর্তমানে পেয়ারার মৌসুম হওয়ায় হাট-বাজার এবং বাগান জুড়ে পাকা পেয়ারার মৌ-মৌ গন্ধে মুখরিত হয়ে পড়েছে চারপাশ।বর্তমানে চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে পেয়ারার বাজার দর বেড়ে যাওয়ায়।

চারদিকে বেচাকেনায় বেশ ব্যস্ততার মধ্যেই দিন পার করছে বাজার সংশ্লিষ্ট লোকজনরা।ধুমিয়ে চলছে পেয়ারা বিক্রি।বাংলার আপেল খ্যাত পেয়ারা বিক্রি করে ৭-৮হাজার শ্রমজীবি মানুষ জীবিকা নির্বাহ করে। ভীমরুলীর এই বাজার থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় ট্রাক এবং ট্রলারে করে মানুষের জন্য পেয়ারা সরবরাহ করা হয়।তবে মৌসুম ভিত্তিক এই ফলটাকে যদি দীর্ঘদিন সংরক্ষণ করা যেতো তাহলে চাষীরা বেশ লাভবান হতে পারতেন বলে তারা মনে করেন।বিভিন্ন অঞ্চলে বরিশালের এই বিখ্যাত পেয়ারার কদর অত্যাধিক পরিমাণে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD