শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নগরীতে যুবককে কুপিয়ে ও গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা

নগরীতে যুবককে কুপিয়ে ও গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা

Sharing is caring!

বরিশাল: জমিজমা বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে ও গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উল্টো যুবককে ফাঁসাতে নাটকীয় অসুস্থতার ভান ধরে মেডিকেল ভর্তি হয়ে মিথ্যা মামলা সাজাতে মরিয়া হয়ে উঠেছে আলামিন ও তার পরিবার।

তবে হাসপাতালে আলামিনকে খোঁজ করতে গিয়ে পাওয়া যায়নি তার খোঁজ।

স্থানীয় সূত্রে আরো জানা যায় আলামিন গত এক’বছর আগেও দিনমজুর ছিল হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ সে এখন কোটি কোটি টাকার মালিক তবে তার এই আয়ের উৎস কি তা জানা যায়নি কোনভাবে । ঘটনা মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় এ হামালার ঘটনা ঘটে ।

এসময় গুরুতর আহত যুবক হাসানকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসান স্থানীয় বাসিন্দা শামিম মাহমুদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে একই এলাকার আলামিন ও তার ভাই মিলনের সঙ্গে হাসানের পরিবারের বিরোধ চলে আসছে।

মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে হাসান তাদের রান্না ঘর মেরামত করতে যায়। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে আলামিন ও তার ভাই মিলন হাসানের গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায়। একপর্যায় ধারালো অস্ত্র দিয়ে হাসানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা হাসানকে উদ্ধার করে (শেবামেক) হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে আহত অবস্থায় হাসান মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে একই এলাকার মৃত বাচ্চু শিকদারের ছেলে আলামিন ও মিলনের সঙ্গে আমার পরিবারের বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে আমি আমাদের রান্নাঘর মেরামত করতে যাই।

এ সময় পূর্ব পরিকল্পিতভাবে আলামিন ও তার ভাই মিলন আমার গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায়। একপর্যায় ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।’ এদিকে হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার জানান, ‘আহত যুবকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এ ছাড়া তার গলায় জখমের দাগ রয়েছে। বরিশাল কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার দোলা আক্তার জানান, ওই যুবকের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD