বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৪৪৩ মামলায় পৌনে তিন লাখ টাকা জরিমানা

পটুয়াখালীতে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৪৪৩ মামলায় পৌনে তিন লাখ টাকা জরিমানা

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সারাদেশে কোভিট-১৯ মহামারি করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে কঠোর বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে গত তিন দিনে পটুয়াখালীতে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত ৫৬টি ভ্রাম্যমাণ আদালতে ৪৩৪টি মামলায় ২ লাখ ৭১ হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

রোববার (৪ঠা জুলাই) সকালে থেকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানার দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা শহরে এবং বিভিন্ন উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বিগত তিন দিনে ৪৩৪টি মামলা হয়। মামলায় ৪৩৪ জনের কাছ থেকে বিভিন্ন অংকে ২ লাখ ৭১ হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও সচেতনতার অংশ হিসেবে প্রায় তিন হাজার মাস্ক বিতরণ করেছে প্রশাসন।
এদিকে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন সফল করতে প্রথম দিন থেকেই পটুয়াখালী শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জরুরি প্রয়োজনে সড়কগুলোতে কিছু কিছু মানুষ বের হলেও তারা অধিকাংশই পায়ে হেঁটে কিংবা রিকশায় চলাচল করছে। এ সময় তাদের সবাইকেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

এদিকে শহরের কাচাঁবাজার ও ফার্মেসি ছাড়া সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD