বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
৩য় দিনের লকডাউন অমান্য করায় কলাপাড়ায় ২৫ জনকে অর্থদণ্ড।।

৩য় দিনের লকডাউন অমান্য করায় কলাপাড়ায় ২৫ জনকে অর্থদণ্ড।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: লকডাউন অমান্য করার পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক মামলায় ২৫ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার কলাপাড়া বাজার, মহিপুর বাজার এবং আলিপুর বাজারে অভিযান চালিয়ে ২৫ জনকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারা মতে ২৫টি মামলায় পঁচিশ জনকে তেইশ হাজার তিনশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, কঠোর লকডাউনের মধ্যে লোকজন আইন অমান্য করায় তাদের এ অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান, এতো কঠোরতা সত্বেও মানুষকে ঘরে থাকতে চায়না। তিনি লকডাউনের এই কয়দিন সকলকে বাড়িতে থাকার অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, কলাপাড়া উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সাথে চেষ্টা করছে কিভাবে মানুষকে ঘরে রাখা যায়। উপজেলার সকল বাজার, খেয়া, এবং মসজিদের ইমামদের সতর্ক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD