মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীর দুমকিতে পুলিশ ব্যারাকে রাইটারের রহস্যজনক মৃত্যু!

পটুয়াখালীর দুমকিতে পুলিশ ব্যারাকে রাইটারের রহস্যজনক মৃত্যু!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে থানার পুলিশ ব্যারাকে নিরঞ্জন মালী (৫০) নামের একজন রাইটারের রহস্যজনক মৃত্যু হয়েছে।

গত রবিবার (২৭ জুন) গভীর রাত পর্যন্ত কম্পিউটারের কাজ শেষ করে থানা ভবনের দোতলায় পুলিশ ব্যারাকে ঘুমাতে যায় নিরঞ্জন। সোমবার বেলা ১১টায়ও ঘুম থেকে না জাগায় ব্যারাকের অন্যান্যরা ঘুম থেকে জাগাতে গিয়ে তাঁকে মৃতু দেখতে পায়। ঘুমের মধ্যে স্ট্রোক আক্রান্তে নিরঞ্জন মালীর মৃত্যু হয়েছে বলে  পুলিশের জানালেও স্থানীয় সংবাদ কর্মীদের কাউকেই লাশ দেখতে দেয়নি। এমনকি পুলিশ ব্যারাকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে থানা পুলিশ। এতে ওই রাইটারের মৃত্যু নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার. মোঃ মাহফুজুর রহমান থানার পুলিশ ব্যারাক পরিদর্শণ করলেও সাংবাদিকদের তিনি এড়িয়ে যান।

দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অপর দিকে নিরঞ্জণের গ্রামের বাড়িয়ে খবর পাঠানো  হয়েছে।
মৃত নিরঞ্জন মালীর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছৈলাবুনিয়া এলাকায় বলে জানা গেছে। তার পিতার নাম নিরোদ মালি বলে জানাযায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD