বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অপহরণের দেড় সপ্তাহ পর উদ্ধার হলো স্কুলছাত্রী

অপহরণের দেড় সপ্তাহ পর উদ্ধার হলো স্কুলছাত্রী

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়ায় অপহরনের ১২ দিন পর অপহৃত ছাত্রী মো.বুশরা জাহান (১৫) কে উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ । বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় । এ ঘটনায় ১৬ জুন রাতে বুশরা জাহানের পিতা বসির আহম্মেদ বাদী হয়ে তিন জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলো শান্ত মৃধা, খোকন মৃধা ও সুরাইয়া আক্তার পপি । তবে পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলা বিবরন ও পুলিশ সূত্রে জানা গেছে, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বুশরাকে ৫ জুন সন্ধ্যা ৭ টার দিকে আসামীদের যোগসাজশে পৌরশহরের নাচনাপাড়া এলাকা থেকে কতিপয় দূর্বত্তরা মোটর সাইকেল যোগে অপহরন করে নেয় । দীর্ঘদিন খোঁজাখুজির পর তাকে না পেয়ে বুধবার ( ১৬ জুন) থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয় । মামলার একদিন পর হলদিবাড়িয়া সড়কে দাড়াঁনো অবস্থায় বুশরা জাহানকে উদ্ধার করা হয় । তার বাড়ি চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে ।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: দাউদুল আলম জানান, অপহৃত ছাত্রী বুশরা জাহানকে হলদিবাড়িয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে । এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD