বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত,পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত।

মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত,পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত।

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বেশ কয়েকদিন ধরে পটুয়াখালীর উপক‚লীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। অতি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। বাংলাদেশের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করেছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কুয়াকাটা ট্যুরিজাম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন’র সিনিয়র সহ সভাপতি হোসাইন আমির বলেন, সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে এসে আছঁড়ে পড়ছে। এর ফলে সৈকতের ব্যাপক বালু ক্ষয় হচ্ছে।
কুয়াকাটা ও আলীপুর মৎস্য আরৎ সমবায় সমিতির সভাপতি মো. অনছার উদ্দিন মোল্লা বলেন, ৬৫ দিনে অবোরত থাকায় সাগরে কোন ট্রলার নাই। বর্তমানে সগর বক্ষ উত্তাল রয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD