শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
রাজাপুরে জমি বিরোধে দুই নারীসহ আহত ৬

রাজাপুরে জমি বিরোধে দুই নারীসহ আহত ৬

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
ঝালকাঠির রাজাপুরে জমিজমার বিরোধে দুই নারীসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো- উপজেলার বড় কৈবর্তখালী এলাকার মৃত ইনসাফ আল ফরাজীর ছেলে মো. নুরুল হক ফরাজী (৫৩), মো. নুরল হোসেন ফরাজীর স্ত্রী মোসাঃ রহিমা বেগম (৪৫), আব্দুর রহমানের স্ত্রী সালেহা বেগম (৪৫), পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালীর মৃত শামসের উদ্দিনের তিন ছেলে মো. মোজ্জামেল চাপরাসি (৭৩), মো. তোফাজ্জেল চাপরাসি (৬৮), মো. মোশারফ চাপরাসি (৬১)।

জানা গেছে, জমিজমা নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জমিতে বুধবার বিকালে নুরুল হক ফরাজী ধান রোপণ করতে গেলে মোজ্জামেল চাপরাসিরা বাধা দেয়ায় তাদের মধ্যে মারমারি হয়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ ৬ জন আহত হয়। স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD