বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
বরিশাল বিএম কলেজের বোটানিক্যাল গার্ডেন রক্ষার দাবীতে মানববন্ধন

বরিশাল বিএম কলেজের বোটানিক্যাল গার্ডেন রক্ষার দাবীতে মানববন্ধন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : উচ্চ শিক্ষার জন্য বোটানিক্যাল গার্ডেন প্রয়োজন টেনিস কোটর্ নয় এই শ্লোগান নিয়ে বরিশাল সরকারী ঐতিহ্যবাহী বজ্রমোহন (বিএমকলেজের) ৭০ বছরের বিরল প্রজারিত উদ্ভিদ সংবলিত ঐতিহ্যক্ষাহী বোটানিক্যাল গার্ডেন ধ্বংশ করে টেনিস কোর্ট চাই না। বোটানিক্যাল গার্ডেন রক্ষার দাবীতে প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএম কলেজ শিক্ষার্থীবৃন্দ।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বিএম কলেজ ক্যাম্পাস বোটানিক্যাল গার্ডেনের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বিএম কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাগর দাশ আকাশের সভাপতিত্বে কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি শন্তুু মিত্র,ছাত্র ফেডারেশনের নবীন আহমেদ সহ আরো বক্তব্য রাখেন নিলিমা জাহান, শাওন আহমেদ,ইমতিয়াজ,রেবাইল ইসলাম,শাওনুজ জামান ও মিজানুর রহমান।
এসময় ডাঃ মনিষা চত্রবর্তী বলেন বিএম কলেজের শিক্ষার্থীরা টেনিস খেলা জানবে না শিক্ষকদের এমন যুক্তি কোন ভাবেই মেনে নেওয়া যায়না।
শিক্ষার্থীদের শিক্ষার জন্য ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেনের প্রয়োজন রয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষার আমানত ধ্বংশ করে ক্রিড়া নামে বিনোদন করা বন্ধ করার দাবী জানান।
এসময় তারা বলেন আজকের এই কর্মসূচির পর শিক্ষকরা যদি টেনিস কোর্ট বাতিল না করেন তাহলে বৃহস্পতিবার বিএম কলেজ অধ্যক্ষ বরাবর স্বারকলিপি প্রদান করা হবে বলে ডাঃ মনিষা চক্রবর্তী জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD