মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীতে হাসপাতালের নির্বাহী পরিচালকের অপসারণ দাবি

পটুয়াখালীতে হাসপাতালের নির্বাহী পরিচালকের অপসারণ দাবি

Sharing is caring!

 

অনৈতিক কর্মকান্ড ও দুর্নীতির প্রতিবাদে পটুয়াখালীর দুমকি উপজেলার লূথার‌্যান হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক পিউস ছেড়াও ও তার সহযোগীদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাণল মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালের সামনের সড়কে হাসপাতালে কর্মরত অর্ধশত কর্মচারীরা এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে ল্যাব টেকনিশিয়ান জাকির হোসেন বলেন, পিউস ছেড়াও এখানে যোগদান করার আগেও হাসপাতালটি ভালোই চলছিল। তিনি আসার পর হাসপাতালটি দুর্নীতিতে ভরে গেছে। বিভিন্ন সময়ে হাসপাতালের নারী কর্মচারীদের আপত্তিকর প্রস্তাবও দিয়ে আসছেন তিনি। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ও অর্থ আত্মসাতও করেছেন পিউস। সেবিকা যুথিকা মÐল বলেন, আমাকে বিভিন্ন সময়ে নির্বাহী পরিচালক পিউস আপত্তিকর প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় ৯ মাস যাবৎ আমার বেতন বন্ধ করে দিয়েছে। এখন আমার পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এনজিও বিষয়ক ব্যুরোর ২০১২ সালের ১১ সেপ্টেম্বরের কার্যক্রম পরিদর্শন ও তদন্ত প্রতিবেদনের বাস্তবায়ন ও নির্বাহী পরিচালকের অপসারণের দাবি জানান হাসপাতালের কর্মরত কর্মচারীরা। ঘণ্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের সেবিকা ঝুম্পা, নমিতা রানি শীল, হাসপাতালের স্কুল শিক্ষিকা শাহানাজ আক্তার মিতু, লন্ডিকারক জলিল সিকদার ও স্বপন খান প্রমুখ। এসময় হাসপাতালের অর্ধশত কর্মচারী-কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD