মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে ডাঃআনোয়ার হোসেনের ১ম মৃত্যু বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বরিশালে ডাঃআনোয়ার হোসেনের ১ম মৃত্যু বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে রাহাত আনোয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আনোয়ার হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজ ৯ই জুন বুধবার “ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২১” সম্পন্ন হয়েছে। আজ সকাল ৯টা বিকেল ৬টা পর্যন্ত এই ক্যাম্পের আয়োজন একনাগাড়ে পরিচালনা করেছে রাহাত আনোয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগন দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় সকল ধরনের পরীক্ষা -নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।

প্রায় ২হাজারের অধিক পরিমাণে রোগীদের এই সেবা প্রদান করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২১ এর আয়োজক হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক শারমিন আনোয়ার বলেন বরিশালের বিশিষ্ট ও অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের সহযোগিতার মাধ্যমে এই আয়োজন করা সম্ভব হয়েছে; সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো এবং একদিনের জন্য হলেও রোগীদের সেবা প্রদান করতে পেরেছি। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্যে মেহেদী হাসান নামে একজন জানান বিনামুল্যে চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরীক্ষা পেয়ে অত্যন্ত ভাল লেগেছে এবং প্রতি বছরেই যেন এমন আয়োজন করা হোক। উক্ত মেডিকেল ক্যাম্প বরিশালসহ দক্ষিণাঞল জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD