শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
বরিশালে শালিস বৈঠকে হামলায় চার সহোদরসহ আহত-১০

বরিশালে শালিস বৈঠকে হামলায় চার সহোদরসহ আহত-১০

Sharing is caring!

ক্রাইমসিন২৪: জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের আটক গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে চলমান শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় চার সহোদরসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহত চার সহোদরকে বরিশাল শেবাচিম ও অন্যান্যদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উভয়পক্ষ পরস্পরকে দায়ী করে সোমবার সকালে উজিরপুর মডেল থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, ওই গ্রামের মন্টু হাওলাদার গং ও একই বাড়ির লাকী ভূঁইয়া গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধ নিস্পত্তির জন্য রবিবার সন্ধ্যায় ওই এলাকার একটি গ্রাম সমিতির কার্যালয়ে শালিস বৈঠকে বসে স্থানীয় গ্রাম্য মোড়লরা।
শোলক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান হাওলাদার, আওয়ামীগ নেতা মোফাজ্জেল কাজী, মিজান তালুকদার, শহিদুল তালুকদার, সেকেন্দার তালুকদার, মাসুম হাওলাদারসহ অন্যান্যরা জানান, শালিস বৈঠক চলাকালীন সময় বাগ্বিতন্ডার একপর্যায়ে বিচারকদের অবমাননা করে লাকী ভূঁইয়ার পুত্র আশিক ভূঁইয়া ২০/৩০ জনের একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে প্রতিপক্ষ মন্টু গংদের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়।
এতে প্রতিপক্ষ মন্টু হাওলাদার, তার সহোদর মিন্টু হাওলাদার, শহিদুল হাওলাদার, হাফিজুল হাওলাদার গুরুতর আহত হয়। হামলা থামাতে গিয়ে উভয়পক্ষের শালিসগণের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে লাকী ভূঁইয়ার পক্ষের চারজনসহ উভয় গ্রুপের ছয়জন আহত হয়।
এ ঘটনায় আহত মন্টুর স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে প্রতিপক্ষ লাকী ভূঁইয়াসহ ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩৩ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলার অভিযোগ অস্বীকার করে শোলক ইউনিয়ন মহিলা লীগের সভাপতি লাকী ভূঁইয়া জানান, প্রতিপক্ষরা আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে থানার ওসি শিশির কুমার পাল বলেন, পরস্পরকে দায়ী করে উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD