শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

Sharing is caring!

প্রথম আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা ও অমানবিক নির্যাতন কারীদের বিচার ও মিথ্যে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি এবং সাম্প্রতিক নন্দীগ্রামে সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল ও সেকান্দর আলম শেখের উপরে সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন পালিত।

অদ্য ১৯’মে বুধবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসক কার্যালয় এর সামনে জেলা-প্রেসক্লাব,পটুয়াখালী ও রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর,জে,এফ) এবং ,বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম পটুয়াখালী জেলা শাখার উদ্দোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা-প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান, সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মু,হেলাল আহম্মেদ(রিপন) আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাঁন, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক এস আল-আমিন খাঁন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ হোসেন, সাংবাদিক ঐক্য ফোরাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি আরিফ হোসেন (টিটু), সাংগঠনিক সম্পাদক এ,জেট,এম উজ্জ্বল, রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মনিরুল ইসলাম (মাসুদ), সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির এবং মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক বাদল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত বক্তাব্যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের নন্দীগ্রামের সভাপতি আমিনুল ইসলাম ও ভোরের পাতার প্রতিনিধি সেকান্দর আলী শেখের উপরে সন্ত্রাসী হামলার দ্রুত বিচার করা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো বলে জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD