মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ

সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিক সাংবাদিক রোজিনা ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রির্পোটার্স ক্লাব এবং প্রথম আলো বন্ধুসভার আয়োজনে মঙ্গলবার বিকাল ০৫ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কলাপাড়ায় কর্মরত সকল  সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনকন্ঠ পত্রিকার কলাপড়া উপজেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন মাননু, ইত্তেফাক প্রতিনিধি মহসিন পারভেজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি মোশরেফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মিজানুর রহমান বুলেট, মাই টিভি প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল, আঞ্চলিক পত্রিকা আজকাল’র প্রতিনিধি রাসেল মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু।

এসময় অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি এবং দোষিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন উপস্থিত সাংবাদিকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD