মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নলছিটিতে ট্রাক চাপায় নারীর মৃত্যু

নলছিটিতে ট্রাক চাপায় নারীর মৃত্যু

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে ট্রাক চাপায় সুফিয়া বেগম এক নারীর (৭০) মৃত্যু হয়েছে। সোমবার(৩মে) দুপুরে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, সুফিয়া বেগম নলছিটি উপজেলার পাওতা গ্রামের বাড়ি থেকে ষাইটপাকিয়া মেয়ের বাসায় যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় একটি মালামাল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। নিহত সুফিয়া বেগম পাওতা গ্রামের আবদুর রহমান হাওলাদারের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাক, ট্রাকের চালক মো. জসিম ও চালকের সহকারী মো. রাকিবকে আটক করে পুলিশে দিয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD