মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
র‌্যাব এর অভিযানে গলদা চিংড়ির রেনু পোনা জব্দ

র‌্যাব এর অভিযানে গলদা চিংড়ির রেনু পোনা জব্দ

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী  জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় র‍্যাব এর বিশেষ একটিমদল গলাচিপা থানায় অভিযান চালিয়ে ২ লক্ষ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেন।

গত ২৩ শে এপ্রিল ২১ইং তারিখ রাত ৯.৪৫ মিনিটের সময়  পটুয়াখালী জেলার গলাচিপা থানায় অভিযান পরিচালনা করে ৫জনকে আটক করে র‍্যাব-৮।

উক্ত গোপন সংবাদের ভিত্তিতে জাবাযায়, পটুয়াখালী জেলার গলাচিপা থানার সিদ্দিক প্যাদা রোড এলাকায় গলদা চিংড়ির রেনু পোনা ক্রয়/বিক্রয় করিতেছে। এসময়  র‌্যাবের  সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এবং মোঃ নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি), গলাচিপা, পটুয়াখালীদ্বয় এর নেতৃতে রাত আনুমানিক ৯:৪৫ ঘটিকা হতে ১০.৫০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় উক্ত স্থানে ২  লক্ষ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। গলদা চিংড়ির রেনু পোনা ধরার অপরাধে আসামী ১.মো, আবুল কাশেম (৪০), পিতা-আঃ সরদার, সাং-শ্যামলী ব্যাগ, ২নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড, ২. মো, কবির মুন্সী (২৫), পিতা-আঃ রহিম মুন্সী, সাং-গ্রামর্দন, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৭ দিনের সশ্রম কারাদন্ড, ৩. দিলীপ দাস(৬৫), পিতা-মৃত মনোরঞ্জন দাস, সাং-ডাকুয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৩০ দিনের সশ্রম কারাদন্ড, ৪. মোঃ মাসুম বিল্লাহ (২৬), পিতা-মোজাম্মেল মোল্লা, সাং-ছোট গাবুরা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ১ হাজার টাকা এবং ৫.মোঃ জসিম উদ্দিন (৩৫), পিতা-হাবিব মৃধা, সাং-ছোট গাবুরা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ২ হাজার টাকা সহ সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতে জনাব মোঃ নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি), গলাচিপা, পটুয়খালী মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটককৃত প্রত্যেককে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক মো রবিউল ইসলাম এর মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, দেশের সম্পদ এভাবে নস্ট করলে কাউকেই ছাড় দেয়া হবে না।অপরাধী যেই হোক না কেন। এছাড়াও তিনি বিভিন্ন দিক নির্দেশনা করে প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান পরিচালনা ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD