শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ৫ জনকে অর্থদণ্ড

কলাপাড়ায় ৫ জনকে অর্থদণ্ড

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: ভয়াবহ করোনা মোকাবেলায় সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় চলছে সর্বাত্মক লকডাউন। ৯ম দিনে বিভিন্ন অপরাধে ৫ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১.৩০টা থেকে দুপুর ১. ৩০টা পর্যন্ত উপজেলার মহিপুর এবং আলিপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় লকডাউন অমান্য করায় সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২৪/১ধারা লংঘনে ২৪/২ ধারায় ৫টি মামলা দেয়া হয়।
এতে মহিপুর বাজারের কাপড়ের দোকান মালিক মো.আল আমিন(৩১)কে দশ হাজার টাকা এবং সোহাগ(২৫), ইলিয়াস (২৪), পারভেজ (২০) এবং সাগর (২৭) কে চল্লিশ টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সব মিলিয়ে ৫ টি মামলায় মোট দশ হাজার একশত ষাট টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা পরিস্থিতির ভয়াবহতায় লকডাউন ১ সপ্তাহ বেড়েছে। তাই এ সময় সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন তিনি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD