সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা মিছিল

বরিশালে ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা মিছিল

Sharing is caring!

বরিশাল: লকডাউনে ত্রাণ ও রেশনের দাবিতে বরিশালে ‘রিকশা’ মিছিল বরিশাল: লকডাউনের চতুর্থ দিনে ত্রাণ ও রেশনের দাবিতে বরিশালে রিকশা মিছিল করেছে রিকশা শ্রমিক ও খেটে খাওয়া মানুষরা।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), শ্রমিক ফ্রন্ট ও ছাত্রফন্টের বরিশাল জেলার ব্যানারে এ রিকশা মিছিল বের করা হয়। কয়েকশ রিকশা, ভ্যান ও ইজিবাইক নিয়ে শ্রমিকরা রাজাবাহাদুর সড়ক হয়ে সদর রোড, হাসপাতাল রোড, সিঅ্যান্ডবি রোডসহ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে মিছিলটি শেষ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা তাদের দাবির স্বপক্ষে স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন।

শ্রমিক-নেতাকর্মীরা বলেন, আগের বছর লকডাউনের সময় তাদের মজুদ অর্থ ছিল। তাছাড়া বিভিন্নস্থান থেকে সহায়তাও পাওয়া গেছে। এ বছর তাদের কাছে কোনো অর্থ নেই, আবার ত্রাণ দেওয়া হচ্ছেনা। একদিন কাজ না করলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয়। অথচ বাঁচার প্রয়োজনের তাগিদে রিকশা নিয়ে বের হলেই প্রশাসনের বাঁধার সম্মুখীন হতে হয়। যেখানে নানাভাবে তাদের হয়রানি করা হয়। তাই আগে খাবার, তারপর লকডাউন ব্যবস্থার দাবি জানান তারা।

না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনমজুররা। তাদের জন্য সরকার ত্রাণ ও রেশনের ব্যবস্থা না করেই লকডাউন দিয়েছে। যার কারণে এই লকডাউন কার্যকর হচ্ছেনা। শ্রমিকদের জন্যও ত্রাণ এবং রেশনের ন্যায় বিকল্প ব্যবস্থার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবীব রুমন, নিলিমা জাহান, শ্রমিক ফ্রন্ট নেতা শহিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD