শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
লকডাউনের দ্বিতীয় দিনে ১৪টি মামলা ও অর্থদণ্ড

লকডাউনের দ্বিতীয় দিনে ১৪টি মামলা ও অর্থদণ্ড

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় চলছে লকডাউন। দ্বিতীয় দিনে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৪ টি মামলার মাধ্যমে অর্থদণ্ড করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় কলাপাড়া কাঁচা বাজার, মহিপুর এবং আলিপুর বাজারে আদালত পরিচালিত হয়। লকডাউন অমান্য করার দায়ে এ সময় মোট ১৪ টি মামলা দেয়া হয়। এতে সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন এর ২৪/২ ধারায় ৬টি, ১৮৮ ধারায় ৪টি, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ও ৭২ ধারায় ৪টি মিলে ১৪টি মামলায় মোট নয় হাজার তিনশত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, আইন অমান্য করায় এ মামলা এবং জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD