মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নলছিটিতে ধান খাওয়ায় অপরাধে বাবুই পাখির বাচ্চাকে পুড়িয়ে মারার অভিযোগ

নলছিটিতে ধান খাওয়ায় অপরাধে বাবুই পাখির বাচ্চাকে পুড়িয়ে মারার অভিযোগ

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে ক্ষেতের ধান খাওয়ায় অমানবিকভাবে প্রায় ৩৩ টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের জালাল সিকদারের ক্ষেতের ধান খাওয়ায় তিনি ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় বাশের মাথা কাপুড় পেচিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে পাখির নীড়ের ভিতরে থাকা প্রায় ৩৩ টি বাবুই ছানা।

গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় জুলহাস মল্লিক বলেন, নিষ্ঠুর এই ঘৃন্য কাজ একজন মানুষ করতে পারে তা ভাবতেই অবাক লাগে । বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে। এলাকার পাখি প্রেমী অভিজিৎ বলেন, শনিবার ঝালকাঠি বন বিভাগকে জানানো হয়েছে। এঘটনায় যথাযথ কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান এলাকাবাসী। ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল বলেন, মৌখিক অভাযোগ পেয়েছি, এটা যদিও খুলনা বন ও বণ্যপ্রানী বিভাগের আওতায়। আমাদের ঝালকাঠি অফিস হলো সামাজিক বন বিভাগের। তবুও আমি ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD