শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর মহিপুরে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়ায় দুই গ্রুপের সংঘর্ষ,আহত-১০!

পটুয়াখালীর মহিপুরে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়ায় দুই গ্রুপের সংঘর্ষ,আহত-১০!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীর মহিপুরে বিয়ে বাড়িতে খাবার টেবিলে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে পক্ষ ও বর পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত-১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ৮ই এপ্রিল শুক্রবার বিকেল তিনটার সময়  বিপিনপুর গ্রামে এ  ঘটনা ঘটেছে। এসময় ভাংচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র।

এর মধ্যে গুরুতর আহত রাসেল (২৫),সেলিম (৩০) ও হাসান (২৬) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় ভাংচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়।

জানাযায়,গত বুধবার আনুষ্ঠানিক ভাবে বর পক্ষ নববধুকে তুলে আনেন। শুক্রবার বৌভাত অনুষ্ঠানে মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আসেন। খাওয়া দাওয়ার পর্বে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয় পক্ষকে নিভৃত করা হয়েছে। তবে এ ঘটনায় থানায়  কেউ অভিযোগ দেয়নী বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD