মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বঙ্গোপসাগর থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে গ্রেফতার ।।

বঙ্গোপসাগর থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে গ্রেফতার ।।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও জালাল বাহিনীর প্রধান জালালসহ ৫ জলদস্যুকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

রবিবার বেলা বারোটায় কুয়াকাটা সৈকত থেকে ১০০ কিলোমিটার দক্ষিন-পূর্ব এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি রামদা, ১ টি বল্লম, ৫ টি লোহার রড ও ৫টি লাঠিসহ ১টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। আটককৃতরা হলো তালেব আলী (২৭), আবদুল কাদের (২৬), রাসেল (২৭), রুহুল আমিন (৩৫) ও জালাল হাওলাদার (৩৫)। আটককৃত তালেব আলীর বাড়ি কক্সবাজারে, আবদুল কাদেরের বাড়ি লক্ষীপুরে ও অপর তিন জনের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, চারদিন আগে জলদস্যুর দল একটি ট্রলার, জাল ও মাছ ছিনতাই করে নিয়ে মুক্তিপন দাবি করে। এর আগেও তারা বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করে। প্রায় তিনদিন যাবৎ অভিযান চালিয়ে আজ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD