মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পরম মমতায় বেড়ে উঠছে কুড়িয়ে পাওয়াা আইশা…

পরম মমতায় বেড়ে উঠছে কুড়িয়ে পাওয়াা আইশা…

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : রাত তখন আনুমানিক ১২ টা। ১৭ অক্টোবর ২০১৮। নগরীর প্রাণকেন্দ্র সিটি কলেজের নিকট বাড়ির ময়লা ফেলতে যাওয়া গৃহকর্মী ড্রেনের পাশে এক শিশুর কান্না শুনতে পেয়ে চমকে উঠেন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বিসিসির সাবেক মেয়র পুত্র কামরুল আহসান রুপম এবং তার ভায়রা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক একরামুল হুদা বাপ্পি। উদ্ধার করেন ড্রেনের পাশে পড়ে থাকা শিশুটিকে। ঐ সময় সদ্যজাত শিশুর কান্না শুনে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। পরবর্তীতে নানা ঘাত-প্রতিঘাতের পর পুলিশ ও কোর্টের মাধ্যমে শিশুটির জিম্মা লাভ করে কামরুল হাসান রুপম। শিশুটির প্রতি তাদের মমতা ও স্নেহ দেখে বিজ্ঞ আদালত শিশুটিকে সরকারের সেভ হোম এর পরিবর্তে রূপমের জিম্মায় দেন। পরবর্তীতে রুপম রাজনীতি ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় শিশুটির দেখভাল করতে থাকেন রূপমের ভায়রা ও তার ডাক্তার স্ত্রী। ধীরে ধীরে ওই পরিবারের মধ্যমনি হয়ে ওঠেন শিশুটি। নাম রাখা হয় আইশা। বর্তমানে সর্বোচ্চ সেবা ও সুযোগ সুবিধার মধ্যে ওই দম্পত্তির কোলে বড় হচ্ছে আইশা। ইতিমধ্যে বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা পেয়ে সম্পূর্ণ সুস্থ ভাবে বড় হচ্ছে সে। স্বাভাবিক নিয়মে সম্পন্ন হচ্ছে টিকা প্রদান। এ ব্যাপারে অভিজ্ঞতা জানতে চাইলে ওই দম্পতি বলেন, আমরা যখন আইশাকে টিকা কেন্দ্রে নিয়ে যাই, তখন আইশার অভিভাবকের নাম জিজ্ঞাসা করলে বলি ওর বাবার নাম একরামুল হুদা এবং মায়ের নাম ডাঃ মার্জিয়া মিরাজ। একরামুল হুদা আরো বলেন, আমার স্ত্রীর এখন দিন কাটে আইশার লালন-পালন এবং খেয়াল রেখে। ও কখন খাবে, ঘুমাবে, ঘুম ঠিক মতো হলো কিনা, শরীর খারাপ হলো কি না। ইতিমধ্যে ঢাকা থেকে নামিদামি কোম্পানির পোশাক ও খেলনা কিনে দেওয়া হয়েছে আইশার জন্য। এই দম্পতির শিশুটির প্রতি রয়েছে পরম মমতা। ইতিমধ্যে প্রতিবেশীসহ সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন তারা। সচেতন মহলের মতে, মানুষের মধ্যে এমন মানবতা! বজায় থাকলে আমাদের সমাজ আরো উন্নত হবে। থাকবে না কোনো বৈষম্য। প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি বিজ্ঞ আদালতে তিন ব্যক্তি শিশুটির জিম্মাদার হতে চাইলেও আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত প্রদান স্থগিত রাখেন। তবে আয়েশা বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছে ঐএলাকার বাসিন্দারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD