শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
নলছিটিতে ৮ম শ্রেনির স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ দায়ের :

নলছিটিতে ৮ম শ্রেনির স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ দায়ের :

Sharing is caring!

বরিশাল: ঝালকাঠি জেলার নলছিটি থানায় ৮ম শ্রেনিতে পড়ুয়া স্কুল ছাত্রী সুরভী আক্তার (১৩) কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় মেয়ের বাড়ীর পশ্চিম পাশে বটতলা নামক ইটের সলিং রাস্তা থেকে তাকে অপহরণ করা হয়। এনিয়ে নলছিটি থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সুরভী আক্তার ওই থানার নাচন মহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত কুদ্দুস হাওলাদারের মেয়ে ও ভেরনবাড়ীয়া গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী। সুরভীকে পাশবর্তী এলাকার মোঃ জাল্লাল মোল্লার নেশাগ্রস্ত, মাতাল বখাটে ছেলে আরিফ জোরপূর্বক তুলে নিয়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা ।

এ নিয়ে সুরভীর ভাই শফিকুল ইসলাম বলেন, আমরা চাকরির কারনে ঢাকায় থাকি, বাড়ীতে আমার বোন ও মা থাকেন। বাড়ীতে কোন পুরুষ লোক না থাকায় আমার বোন সুরভীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত বিরক্ত করত এই বখাটে আরিফ এবং বিভিন্ন সময় অশ্লীল ভাষা ব্যবহার করে প্রেমের প্রস্তাব দিত। এ ব্যাপার কয়েক বার আরিফের পরিবারকে জানালেও কোন লাভ হয়নি। উল্টো তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছে। ঘটনার দিন বখাটে আরিফ তার দুলা ভাই শহিদুল হাওলাদার,ভাই নাফিস, সজিব, রাজিব,বোন জুমুর ও পিতা জাল্লালের সহাযোগীতায় এই স্কুল ছাত্রীকে অপহরণ করে। বখাটে আরিফ ওই গ্রামে নেশাগ্রস্ত, সন্ত্রাসী, চাদাবাজঁ, মাতাল, বখাটে ছেলে হিসেবে মানুষের কাছে খুব পরিচিত।

বখাটে আরিফের নেশা ছিল পথে-ঘাটে মেয়েদের উক্তাক্ত করা আর অশালীন ভাষায় কটুক্তি করা। এ নিয়ে নলছিটি থানার পুলিশ কর্মকর্তা মোঃ মিজান(এস আই) বলেন,এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। আজ ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়ের অভিবাকদের অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান আছে। তাদের (ছেলে-মেয়ে ) উদ্ধার করার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD