বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পলাশপুরে ময়লা ফেলানোকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

পলাশপুরে ময়লা ফেলানোকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

Sharing is caring!

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৫ নং ওয়ার্ড পলাশপুর কাজির গোরস্থান সংলগ্ন হাওলাদার বাড়ীর সামনে ড্রেনের পাশে ময়লা ফেলানােকে কেন্দ্র করে রাসেল নামের এক যুবককে কুপিয়ে জখম করে একই এলাকার শাহিন হাওলাদার ও তার পরিবার।

ঘটনা সূত্রে জানা যায়, হাওলাদার বাড়ীর সামনে ড্রেনের পাশে কে বা কারা ময়লা ফেলে রেখে চলে যায়। তবে একই এলাকার শাহিন ময়লার পোটলাটি তুলে হাওলাদার বাড়ির সামনে ফেলাইলে রাসেল তাকে জিজ্ঞেস করলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে রাসেল ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে ওয়ালিদ বিন শাহিন ও তার পরিবারের লোকজন। ঘটনা শুনতে পেয়ে স্থানীয় কাউন্সিলর ও কাউনিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে স্থানীয়রা রাসেল কে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মামলার ভয়ে শাহিন ও তার সন্ত্রাসী বাহীনি রাসেলকে হাসপাতালে গিয়ে হুমকী প্রদান করে। রাসেলের পরিবারের পক্ষ থেকে বরিশাল কাউনিয়া থানায় অভিযোগ দিলেও ঘটনার দুই দিন অতিবাহিত হলেও কোন তদন্তের জন্য আসেনি পুলিশ। এমনকি এই ঘটনায় কোন মামলাও রুজু হয়নি। এতে করে চরম আতঙ্কে রয়েছে রাসেল ও তার পরিবার। উল্লেখ্য এলাকাবাসী সূত্রে জানাযায়, শাহিন ও তার পরিবার ক্ষমতার দাপট দেখিয়ে সর্বত্র সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD