মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীতে ওয়ারেন্টভুক্ত আসামী র‌্যাব-৮, কর্তৃক গ্রেফতার।

পটুয়াখালীতে ওয়ারেন্টভুক্ত আসামী র‌্যাব-৮, কর্তৃক গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ৫ মার্চ ২১ইং তারিখে পটুয়াখালী জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে রাত আনুমানিক ২১:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার সদর থানার লাউকাঠি বাজার এলাকায় (সিআর মামলা নং-১৯৬/২১) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম- শাহ আলম মৃধা(৫২), পিতা- মৃত কালু মৃধা, সাং-জামুরা, থানা-সদর, জেলা-পটুয়াখালী বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, পটুয়াখালী জেলার সদর থানার (সিআর মামলা নং-১৯৬/২১) এর ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানার (সিআর মামলা নং-১৯৬/২১)  মূলে হস্তান্তর করা হয়।

এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক মো আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিনের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD