মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ডালবুগঞ্জ ইউপি উপনির্বাচনে নৌকা প্রতীকের অধ্যক্ষ দেলওয়ার হোসেন নির্বাচিত।

ডালবুগঞ্জ ইউপি উপনির্বাচনে নৌকা প্রতীকের অধ্যক্ষ দেলওয়ার হোসেন নির্বাচিত।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২২৯৩। দ্বিতীয় অবস্থানে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.ওয়ালীউল্লাহ নান্নু শিকদার। তার প্রাপ্ত ভোট ১৫০১। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে আব্দুল মালেক ৮৪১, আনাররস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ শিকদার ৭৪৯ ও  বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম ৫২৭ ভোট পেয়েছেন। এ ফলাফল নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং অফিসার মো.আবদুর রশিদ।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২৭ নভেম্বর ২০২০ ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম সিকদার’র মৃত্যুতে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৮ ফেব্রুয়ারি (রবিবার) ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ বলেন, এ  নির্বাচনে ৮ হাজার ৭শ‘ ১২ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD