মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বাউফলে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা!

বাউফলে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখা জেলা  প্রতিনিধি:পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে মাসুমা বেগম (২৬) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে এমনটাই খবর পাওয়া যায়।

গত ২৭ শে ফেব্রুয়ারী ২১ইং তারিখ শনিবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা বিলবিলাস গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ।

যানাযায়, মাসুমার স্বামী মো, জামাল হোসেন,। মা,মাসুমার কোল জুড়ে  ছানিয়া (৮) ও নুসরাত (২) নামে দুটি শিশু সন্তান রয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে বড় মেয়ে ছানিয়াকে লেখাপড়া করানোকে কেন্দ্র করে স্বামী জামালের সঙ্গে স্ত্রী মাসুমা বেগমের কথাকাকাটির ছলে ঝগড়া হয়। একপর্যায়ে জামাল তাকে মারধর করেন। এ ঘটনার পরের দিন শনিবার সকালে মাসুমা স্বামীর সঙ্গে অভিমান করে পাশের ঘরের পিছনে গিয়ে কীটনাশক পান করেন।
ওই সময় একই বাড়ির বাবুলের স্ত্রী ডলি আক্তার দেখে ডাকচিৎকার শুরু করেন। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি  বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD