শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালের হিজলা উপজেলায় এক শ্রমিকের মৃত্যু

বরিশালের হিজলা উপজেলায় এক শ্রমিকের মৃত্যু

Sharing is caring!

বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে একটি ভাটায় সহকর্মীর ছুড়ে মারা ইট মাথায় পড়ে রিয়াজ শরীফ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শরীফ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মোজাম্মেল শরীফের ছেলে। তিনি শ্বশুর বাড়ি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া এলাকায় বসবাস করে বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে শ্রমিকের কাজ করতেন। রিয়াজ শরীফ দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে রিয়াজ শরীফ ইট মাথায় নিয়ে ইঞ্জিন চালিত ট্রলিতে তুলছিলেন।

এ সময় ভাটার ওপর থেকে এক শ্রমিক ইট ছুড়ে দিলে রিয়াজ শরীফের মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হলে তাকে তার বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর রিয়াজ শরীফের বমি শুরু হলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিয়াজ শরীফকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার জানান, খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে রিয়াজ শরীফের মাথায় কোন আঘাতের চিহ্ন দেখতে পাননি। এরপরও রিয়াজ শরীফের মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছে। মর্গে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD