মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে প্রথম আলোর মিজানুর রহমান খানের জেআরইউ’র স্মরণসভা

ঝালকাঠিতে প্রথম আলোর মিজানুর রহমান খানের জেআরইউ’র স্মরণসভা

Sharing is caring!

প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও দেশের জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান খান স্মরণে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি (জেআরইউ) স্মরণসভা করেছে। শনিবার সকাল ১১টায় টাউনহলস্থ জেআরইউ কার্যালয়ে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহসভাপতি দুলাল সাহা, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, টেলিভিশ সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, সাংবাদিক সংস্থার সভাপতি ও দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি শ্যামল সরকার, জেআরইউ সহসভাপতি মো. আতিকুর রহমান। জেআরইউ সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক আব্দুল মান্নান তাওহীদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, যুবলীগ নেতা কাওছার হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সাংস্কৃতিক কর্মীরা।

এসময় বক্তরা প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান’র বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। উল্লখ্য মিজানুর রহমান খানের গ্রামের বাড়ি জেলার নলছিটি উপজেলাতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD