বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড।

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড।

Sharing is caring!

আজ ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে নগরীর জেলখানার মোড় ও কাউনিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মুসলেম উদ্দিন (৩৮) এবং রনি হাওলাদার (২৫) নামক ব্যক্তিকে গাঁজা সেবন করে অস্বাভাবিক আচরণ করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম অব্যবহৃত গাঁজাও পাওয়া যায় যা জব্দ করে পরবর্তীতে বিনষ্ট করা হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) এর (গ) ধারা লংঘন করার দায়ে ধারা ৩৬ (৫) অনুযায়ী দোষী সাব্যস্থ করে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় পাশাপাশি উভয়কে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

এসময় সহযোগিতা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD