শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জেলা প্রশাসকের সাথে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি’র সদস্যদের মতবিনিময়

জেলা প্রশাসকের সাথে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি’র সদস্যদের মতবিনিময়

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী’র সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ কালে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করেন ইউনিটি’র কার্যনির্বাহী কমিটি সদস্যবৃন্দ।সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ইউনিটির সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান, সহ-সভাপতি মোঃ জাকারিয়া কাওসার, সহ-সভাপতি এম. নিয়াজ মোর্শেদ, সাধারন সম্পাদক সৈয়দ মোঃ হুমায়ুন কবির, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক এম. নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,  অর্থ বিষয়ক সম্পাদক এম.কে রানা,  কার্যনির্বাহী সদস্য মোঃ মনিরুল ইসলাম, শিশির দেবনাথ লিটু,  সারমিন সুলতানা ও মোঃ সোহেল রানা।
এ সময় জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পটুয়াখালী জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে উন্নয়নের লক্ষে কাজ করার অনুরোধ জানান।
পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনায়েতুর রহমান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন এবং জেলা প্রশাসকের নিকট ইউনিটির সার্বিক মঙ্গল কামনাসহ তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের সহায়তা করার অনুরোধ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD