বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সংসদ সদস্য মহিব্বুর রহমান ।

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সংসদ সদস্য মহিব্বুর রহমান ।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান(মহিব) এমপি। বৃহস্পতিবার দুপুরে পাঁচজুনিয়া(পিএনডি) মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন অধ্যক্ষ মহিব্বুর রহমান। ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মৃধার সঞ্চালনায় এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা আহবায়ক মহিলা আওয়ামী লীগ, কলাপাড়া উপজেলা শাখা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.নাসির উদ্দিন, সাবেক অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.শহিদুল ইসলাম বিশ্বাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে ধানখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল দাবি পুরন করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD