শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে কলেজ ছাত্রী ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা

বরিশালে কলেজ ছাত্রী ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা

Sharing is caring!

বরিশালে কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনার মামলার প্রধান আসামী সায়েম আলম মীমুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুপুর ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আবু শামীম আজাদ এই রায় দেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী সায়েম আলম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নগরপাড়া গ্রামের সেলিম আলমের ছেলে এসময় আদালতে উপস্থিত ছিল। আদালতের পাবলিক প্রসিকিউটর ফয়জুল হক ফয়েজ বলেন, মোবাইলে পরিচয়ের সূত্র ধরে সায়েম বরিশাল নগরীর মুসলিম গোরস্তান রোডের বাসিন্দা ইব্রাহিম খলিল খানের মেয়ে নাঈমা ইব্রাহিমকে নিয়ে হোটেল ফেয়ার স্টারে ওঠে। সেখানে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত যাপন করে। ২০১৬ সালের ১০ আগস্ট নাঈমাকে হোটেল কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এর পূবের্ই সায়েম নাঈমার ব্যবহৃত অলংকার নিয়ে হোটেল থেকে পালিয়ে যায়। প্রথমে জিডি করা হলে আসামী সায়েম গ্রেপ্তার হলে এবং স্বীকারোক্তি দিলে নাঈমার বাবা একমাত্র সন্তান হত্যাকারীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন । তদন্তকারী কর্মকর্তা আদালতে চাজর্শীট দেয়ার পর ১৯ জনের স্বাক্ষ্য গ্রহণ করে আজকের আদালত এই রায় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD