রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে তথ্য আপা প্রকল্পের তথ্যকেন্দ্র পরিদর্শন

পটুয়াখালীতে তথ্য আপা প্রকল্পের তথ্যকেন্দ্র পরিদর্শন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীতে তথ্য আপা প্রকল্পের তথ্যকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হাবিবুর রহমান খান এবং তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মীনা পারভীন।

বুধবার বিকেলে পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নে অবস্থিত তথ্য আপা প্রকল্পের তথ্যকেন্দ্র পরিদর্শন করেন অতিথিরা।
জেলা প্রশাসক পটুয়াখালী মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে তথ্যকেন্দ্র পরিদর্শন শেষে অতিথিবৃন্দ ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠকে যোগদান করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান খান, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীনা পারভীন, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়); লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়খালী সদর। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ সহ সুবিধাভোগীগণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD