শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বিধবা নারীর উপর হামলার অভিযোগে মির্জাগঞ্জ থানা ছাত্রলীগ যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল হক সহ- ৩ জনের নামে বরিশাল আদালতে মামলা দায়ের।

বিধবা নারীর উপর হামলার অভিযোগে মির্জাগঞ্জ থানা ছাত্রলীগ যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল হক সহ- ৩ জনের নামে বরিশাল আদালতে মামলা দায়ের।

Sharing is caring!

বিধবা নারীর উপর হামলা ও জমি দখলের অভিযোগে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পদক মোঃ নুরুল হক সহ- ৩ জনের নামে বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বাকেরগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের হয়েছে।

মামলা নং- ৪২৪/২০২০। বাদী রহিমা বেগমের বাড়ী পটুয়াখালী জেলার মীর্জাগন্জ উপজেলার ৪ – নং সুবিদখালী ইউনিয়নের উত্তর চতরা গ্রামে । রহিমার দায়ের করা মামলায় স্বাক্ষী মোঃ আবু হানিফ বলেন, মামলায় স্বাক্ষী হওয়ায় তাকে ১ নং অাসামী মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পদক নুরুল হক তার হাত – পায়ের রগ কেঁটে দিবে বলে হুমকি দিয়েছে। আহত বিধবা রহিমা বেগম বলেন, গত- ১৮ নভেম্বর বুধবার দুপুর ২ টার দিকে রহিমা বেগমদের জমি জোড় পূর্বক দখল করতে আসলে বাঁধা দিলে লাঠি সোঠা দিয়ে তার উপর হামলা চালায় একাব্বর আলীর ছেলে নুরুল হক (৩৫), তার বড় ভাই নয়ন মোল্লা (৪৫),ও মৃত.জালাল উদ্দীন মিয়ার ছেলে আঃ কুদ্দুস (৩৮) সহ- তাদের সাথে থাকা অজ্ঞাত ১০-১২ জন। আহত রহিমা বেগম জানান ঐদিন বিকাল ৪ টার দিকে থানায় অভিযোগ করতে যাওয়ার সময় পথরোধ করে তার উপর ফের হামলা চালায় অভিযুক্তরা।

হামলায় আহত রহিমা’র ভাইয়ের ছেলে মোঃরাশেদ বলেন, ফুপুকে উন্নত চিকিৎসার জন্য মাহিন্দ্রা যোগে ১৯ নভেম্বর সকাল ৭ টার দিকে বরিশালে নিয়ে যাওয়ার পথে বাকেরগন্জ’র পাদ্রীশীপ পুর নামক স্থান অতিক্রমকালে অভিযুক্তরা ফের তাদের পথরোধ করে মাহিন্দ্রা থেকে নামিয়ে তাদের ফের মারধর করে আসামীরা। এসময় স্থানীয় জনতা রহিমাকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। হামলায় রহিমার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কালা ফুলা দেখা দিয়েছে। হামলার শিকার নারীর নাম রহিমা বেগম (৪০), আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসাধীন ছিলেন। গত- ২২ নভেম্বর বাদীর অভিযোগ আমলে নিয়ে বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (বাকেরগঞ্জ) আমলী আদালতের বিচারক এস. এম. মাহফুজ আলম বাকেরগঞ্জ থানার ওসিকে তদনন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

মামলায় বর্নিত অভিযোগের বিষয়ে ১ নং আসামী মোঃ নুরুল হক বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে নির্বাচন করব। তাই আমার জনপ্রিয়তায় ইর্শান্নিত হয়ে স্থানীয় বিএনপি নেতাদের কুপরামর্শে মোঃ আবু হানিফ মিয়ার মাধ্যমে রহিমা বেগমকে দিয়ে আমার বৃদ্ধ বাবা ও আমার নামে মিথ্যা, বানোয়াট অভিযোগ দিয়ে বরিশালের আদালতে মামলা দিয়েছে। স্বাক্ষী আবু হানিফ মিয়ার সাথে যুব উন্নয়ন অফিসে বসে সুধু কথার কাটাকাটি হয়েছে। বিষয়টি যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে মিমাংশা হয়েছে। আমি তার হাত পায়ের রগ কেঁটে দেয়ার কথা বলিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD