বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
কুয়াকাটায় পৌরসভা নির্বাচন আ’লীগের মেয়র প্রার্থী বাছায়ে তৃণমূলের ভোট।

কুয়াকাটায় পৌরসভা নির্বাচন আ’লীগের মেয়র প্রার্থী বাছায়ে তৃণমূলের ভোট।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভার নির্বাচনকে ঘিরে সাগরপাড়ের জনপদে বইছে ব্যাপক নির্বাচনী উত্তাপ। কে হচ্ছে নৌকার মাঝী। সবার দৃষ্টি এখন সেদিকেই। মেয়র প্রার্থী বাছাইয়ের প্রথম দফায় আওয়ামীলীগের তৃণমূলের ভোট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কুয়াকাটার আবাসিক হোটেল বীচ হ্যাভেন’র হলরুমে ৬৯ জন ডেলিগেট ভোটারের মধ্যে ৬৩ জন ভোটার গোপন ভোটে অংশ নেয়। নৌকা প্রতীক পেতে তৃণমূলের ভোট প্রার্থনা করেছেন ৬ জন সম্ভাব্য মেয়র প্রার্থী। এরা হচ্ছেন কুয়াকাটা বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান হাওলাদার, সহ সভাপতি গাজী ইউসুফ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জী।
কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই উপলক্ষে বর্ধিতসভায় পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব এমপি,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিতসভায় অংশ নেয়া পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নে মেয়র প্রার্থীর নাম চূড়ান্তভাবে পেতে ছয়জনের মধ্য থেকে তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। সেখান থেকে যাকে মনোনয়ন দিবেন তিনিই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে তিনি  জানিয়েছেন।
স্থানীয় ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর নির্বাচন কমিশেনের ঘোষিত তফসিল অনুযায়ী কুয়াকাটা পৌরসভার সাধারণ নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আট হাজার একশ’ ১১ জন ভোটার অধ্যুষিত কুয়াকাটা পৌরসভার এটি দ্বিতীয় নির্বাচন। ২০১০ সালের সেপ্টেম্বরে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের কুয়াকাটাসহ কয়েকটি গ্রামকে শহর এলাকায় উন্নীত করে বর্তমান সরকার। একই বছরের ডিসেম্বরে কুয়াকাটাকে পৌরসভা ঘোষণা করা হয়। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এ পৌরসভার প্রথম নির্বাচনের পর এটি দ্বিতীয় নির্বাচন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল। এছাড় ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD