মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে প্রতিমন্ত্রী সমর্থিত ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষে আহত ১০

বরিশালে প্রতিমন্ত্রী সমর্থিত ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষে আহত ১০

Sharing is caring!

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি গ্রুপ। এতে উভয়গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ভিআইপি গেট পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের সামনে শনিবার বিকেলের এই সংঘর্ষে গুরুতর আহত আনোয়ার হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘাতে জড়ানো প্রদীপ দাস এবং ইয়াদের অনুসারীরা সকলে পানিসম্পদ প্রতিমন্ত্রী অনুগত ছাত্রলীগ নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে প্রতিমন্ত্রী বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণ পরে ভিআইপি গেট পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের সামনে আকস্মিক সংঘাতে জড়িয়ে পড়ে বরিশাল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন ইয়াদ এবং প্রদীপ দাসের অনুসারীরা।

একপর্যায়ে উভয়গ্রুপের নেতাকর্মীরা সেখানে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। এসময় দুগ্রুপের সংঘাতে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা ইয়াদের অনুসারী আনোয়ার হোসেন (২৭) গুরুতর আহত হলে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই সংঘাতের ঘটনায় ছাত্রলীগ নেতা প্রদীপ ও ইয়াদ একে অপরের ওপর হামলার অভিযোগ এনেছেন। ইয়াদের অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর প্রদীপ, বাকি এবং অপুসহ বেশ কয়েকজন হামলা করেছে। এসময় তাকে রক্ষায় আনোয়ার এগিয়ে গেলে আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD