মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালের মেহেন্দীগঞ্জে স্কুল ছাত্রের উপর সন্ত্রাসীদের হামলা

বরিশালের মেহেন্দীগঞ্জে স্কুল ছাত্রের উপর সন্ত্রাসীদের হামলা

Sharing is caring!

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গাগোরিয়া এলাকার মো. ছাব্বির হোসেন (১৩) এর উপর হামলা চালিয়ে গুরুতর যখম করে সন্ত্রাসীরা। এসময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে দৌড়ে পালিয় ঐ এলাকার বাসিন্দা শাহীন ও নোমান সহ অজ্ঞাত সন্ত্রাসীরা।

এর আগে তাকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় নোংরা ভাষায় গালাগালি ও প্রান নাশের হুমকি দিতো ঐ সন্ত্রাসীরা। ঐ ঘটনায় মেহেন্দীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করতে গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলা না নিয়ে তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশ ঐ এলাকায় তদন্তে আসলে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে পুনরায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাব্বির হোসেনের উপর হামলা চালিয়ে গুরুতর যখম করে। তাকে উদ্ধার করে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

এর আগে গত ১৩ নভেম্বর পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসাইনমেন্ট পরীক্ষার খাতা জাম দিয়ে ফেরার পথে মো. ছাব্বির হোসেনের এর উপর পরিকল্পিত ভাবে আটকে রেখে এলোপাথারী মারধর ও গলা চেপে ধরে প্রাণ নাশের চেষ্টা করে। ঐ ঘটনায় তার পিতা মো. জসিম উদ্দিন ফরাজী বাদী হয়ে ঐ এলাকার বাচ্চু আখন এর ছেলে মো. শাহীন (২০) ও মো. নোমানের (১৮) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও তা মামলা না হওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠে। পুনরায় তার ছেলের উপর হামলায় ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি। মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD