মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় আটক ৩!!

বরিশালে স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় আটক ৩!!

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে হাত পা বেঁধে নির্যাতনের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২জনকে কারাগারে এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় একজনকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

নির্যাতনের শিকার শিশু জুই আক্তারকে (৯) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুই বাকেরগঞ্জ উপজেলার সুখিনীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

আটককৃতরা হলো বাকেরগঞ্জ উপজেলার নীলগঞ্জ গ্রামের সাহাবুদ্দিন সাগর (৪০), হেলাল চৌকিদার (২৫) ও ওমর আল সাঈদ (১৪)। এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ওমর আল সাঈদকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। বাকি দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি জানান, জুইয়ের বাবার বাড়ি ঝালকাঠীর নলসিটি উপজেলায় হলেও বাকেরগঞ্জের নীলগঞ্জ গ্রামে নানার বাড়িতে থাকতো সে। মোবাইল চুরির অপবাদে গত বৃহস্পতিবার বিকেলে জুইয়ের উপর নির্যাতন চালায় প্রতিবেশী সাহাবুদ্দিন সাগর, হেলাল চৌকিদার ও ওমর আল সাঈদ। বাথরুমে আটকে রেখে হাত, পা বেঁধে এবং গামছা দিয়ে মুখ পেঁচিয়ে মুখের উপর পানি ঢালা হয়।

গুরুতর অসুস্থ অবস্থায় জুইকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় ভর্তি করা হয় বরিশাল মেডিকেলে।

এঘটনায় জুইয়ের বাবা বশির হাওলাদার বাদি হয়ে শুক্রবার রাতে ৫ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD