বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে জেলহত্যা দিবসে শ্রদ্ধা নিবেদন!

বরিশালে জেলহত্যা দিবসে শ্রদ্ধা নিবেদন!

Sharing is caring!

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ ও আলোচনা সভাসহ যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালন করা হয়েছে জেল হত্যা দিবস। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল থেকে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সূর্যদয়ের সাথে সাথে নগরীর সদর রোডসহ শহীদ সোহেল চত্ত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

পরবর্তীতে সকাল ৯টায় দলীয় কার্যালয়ের পাশে রক্ষিত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রথমেই প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এরপর পরই বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণ করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর বরিশাল মহানগর আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতীয় তার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এছাড়াও পর্যায়ক্রমে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বরিশাল জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের দলীয় জনপ্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি’র তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, জেলার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল কাদের, প্রচার সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নাঈমুল হোসেন লিটু ও প্যানেল মেয়র এ্যাডাভোকেট রফিকুল ইসলাম খোকন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD