মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সেতু ভেঙে তিন ছেলে নদীতে

সেতু ভেঙে তিন ছেলে নদীতে

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি : বরগুনার শহরের উপকন্ঠে সুজার খেয়াঘাট সংলগ্ন আয়রন ব্রীজটি ভেঙ্গে পড়েছে। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। খেয়াঘাট সংলগ্ন বাসিন্দা জাহিদ হাওলাদার বলেন, মাগরিবের নামাজের সময় আমরা প্রচন্ড জোড়ে শব্দ শুনতে পাই, এরপর গিয়ে দেখি ব্রীজটি ভেঙ্গে পড়েছে। এ সময় সেতুতে থাকা তিনটি ছেলে নদীতে পড়ে গেলেও ভাগ্যক্রমে তারা হতাহত হয়নি। খেয়াঘাট সংলগ্ন বাসিন্দা উজ্জ্বল সরকার বলেন, নদীতে ট্রলার ও মালবাহী নৌযান চলাচলে অনেক সময়ই ব্রীজটিতে ধাক্কা লাগে। এভাবে আস্তে আস্তে ব্রীজটিতে ফাটল ধরেছিল। জানা যায়, এই এলাকার হাজার হাজার মানুষের পাড়াপারের জন্য সুজা মিয়া নামে এক লোক ধানের বিনিময়ে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো তার নাম অনুসারে সুজার খেয়া ও সুজার খেয়াঘাট হিসেবে এলাকাটির পরিচিতি পায়। বিগত ২২ বছর পূর্বে ব্রীজটি নির্মিত হলেও এর রক্ষণাবেক্ষণ অথবা তদারকী করা হয়নি এ কারণে ব্রীজটি ভেঙ্গে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD