মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নলছিটি ডিগ্রি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী করেছে লাভ ফর ফ্রেন্ডস!

নলছিটি ডিগ্রি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী করেছে লাভ ফর ফ্রেন্ডস!

Sharing is caring!

ঝালকাঠি জেলার নলছিটিতে সরকারী ডিগ্রি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন করেছে সেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।সবুজ বনায়ন আর বাসযোগ্য পৃথিবী করার লক্ষ্যে এই বৃক্ষরোপন কার্যক্রম করা হয়েছে। আজ ২৭অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় নলছিটির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন কলেজের ভারপ্রাপ্ত সম্মানিত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।এ সময়ে প্রতিষ্ঠানের বিভিন্ন স্হানে ঔষধি ও ফুলের চারা রোপন করা হয়। এ সময়ে উপস্হিত ছিলেন মোঃ জালাল উদ্দিন(সহকারী শিক্ষক), মোঃ ইসমাইল তালুকদার,আল আমিন তালুকদার,পনির তালুকদার,আরাজ হাওলাদার,কিবরিয়া, মিথুন তালুকদার, শাওন মিলন,ফয়ছাল,মাসুদ হোসেন,আব্দুর রহমান,রিদয় সিরাজুল ইসলাম, ইনজামুল সাফিন (গাছের বাজার সিইও) সহ অন্যান্য সদস্যবৃন্দ।

গ্রুপের বৃক্ষরোপন কর্মসূচি সম্পর্কে অধ্যক্ষ মহোদয় বলেন, বর্তমানে যুব সমাজ বিভিন্ন নেশায় যখন আসক্ত তখন লাভ ফর ফ্রেন্ডস শান্তির বার্তার কর্মকান্ড নিয়ে এসেছে প্রতিষ্ঠানে যা সত্যিই প্রশংসার দাবিদার।আমি সংগঠনের সফলতা কামনা করসি। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানবতার কল্যানে কার্যক্রম করে যাচ্ছে বরিশালের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।বৃক্ষরোপন কর্মসূচী সম্পর্কে আয়োজক ও সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন পারভেজ সিকদার বলেন,এটি আমাদের এ বছরে ৪র্থ বৃক্ষরোপন কর্মসূচি পর্যায় ক্রমে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD