সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে পটুয়াখালী জেলা প্রশাসন

বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে পটুয়াখালী জেলা প্রশাসন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি।। বিশ্ব খাদ্য দিবসের আন্তর্জাতিক সেমিনারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে পটুয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে  রাজধানীর প্যাসিফিক সােনারগাঁও হােটেলে  আন্তর্জাতিক সেমিনারের আয়ােজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, এমপি, সভাপতি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি; সাধনচন্দ্র মজুমদার, এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়; শ ম রেজাউল করিম, এমপি, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সেমিনারে সভাপতিত্ব করেন ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়।

উক্ত সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী প্রান্তে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; হৃদয়েশ্বর দত্ত, উপ পরিচালক; কৃ্ষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী; হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী;
অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর;  জেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, কৃষক প্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD