বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে জাতীয় জন্ম-নিবন্ধন দিবস২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

পটুয়াখালীতে জাতীয় জন্ম-নিবন্ধন দিবস২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে জাতীয় জন্ম-নিবন্ধন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সরকারের জাতীয় নীতিমালা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ব্যক্তিগত প্রয়োজন যেমন পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিষ্ট্রেশন, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিসহ আরও অসংখ্য সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ অতি গুরুত্বপূর্ণ।
জন্ম নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করতে ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্যে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার, পটুয়খালী সদর, লতিফা জান্নাতি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; মো.মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ, কাউন্সিলরগণ, সাংবাদিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD