মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
উজিরপুরের সাতলায় উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগসহ ৩ জনের মনোনয়ন পত্র দাখিল

উজিরপুরের সাতলায় উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগসহ ৩ জনের মনোনয়ন পত্র দাখিল

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলিমদ্দিন এর কাছে মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল বাশার লিটন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম, এ্যাডঃ সালাউদ্দিন শিপু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন বালী, শাহিন হাওলাদার, নিকুঞ্জ বালা পলাশ, মশিউর রহমান প্রমূখ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ মোল্লা ও আক্তারুজ্জামান বিশ্বাস এর পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন তাদের সমর্থকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD