সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
নড়াইলে নতুন রূপে ফিরলেন মাশরাফি

নড়াইলে নতুন রূপে ফিরলেন মাশরাফি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নিজ এলাকায় নতুন রূপে ফিরলেন মাশরাফি। বহুবার নড়াইলে আসলেও এবারের আসা একেবারে অন্যরকম। সংসদ সদস্য প্রার্থী মাশরাফি ফিরলেন সুসজ্জ্বিত দলীয় প্রতীক নৌকায়।

আজ শনিবার ভোর থেকে নড়াইলের কালনা ঘাটে মানুষের অপেক্ষা। চারিদিক থেকে সবাই ছুটছেন কালনা ফেরীঘাটে। নড়াইলের ঘরে ছেলে আজ বাড়ি ফিরে আসছেন নির্বাচনে অংশ নেবেন। শনিবার দুপুর ২ টার দিকে কালনা ঘাটে নেমে একটি সাজানো নৌকায় তিনি নড়াইলে পৌঁছেন।

এ সময় কয়েক হাজার মানুষের চাপে আর ভক্তদের ভিড়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। কালনা ঘাট থেকে সড়কপথে স্ত্রী সন্তান-পিতাসহ হাজারো ভক্তদের সাথে নড়াইলে পৌঁছান তিনি। এরপর কালনা ঘাটে অবস্থিত মঞ্চে এক পথসভায় অংশ নিয়ে নিজের দেরীতে আসার জন্য দুঃখ প্রকাশ করেন।

গাড়ি বহর এগিয়ে চলে ধীর গতিতে। এরপর কয়েকটি পথসভায় অংশ নেন তিনি। এরপর লক্ষ্মীপাশা, এড়েন্দা, দত্তপাড়া ও নাকশীতে পথসভায় যোগ দিয়ে নৌকা মার্কায় ভোট চান তিনি।

বিকাল ৫ টায় নড়াইল পৌঁছে মাশরাফির গাড়িবহর। সন্ধ্যায় নড়াইল পুরাতন টার্মিনালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়া মাশরাফি বিন মর্তুজা। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে সভা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD