বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
কাদের সাহেব আমার প্রসঙ্গে মিথ্যাচার করছেন: মওদুদ

কাদের সাহেব আমার প্রসঙ্গে মিথ্যাচার করছেন: মওদুদ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যই সরকারি দলের বক্তব্যের অংশ। এ নির্বাচন কমিশন একেবারে অর্থহীন। তাদের ভূমিকা নেই। তারা সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ শনিবার সকালে কোম্পানীগঞ্জ থানায় আটককৃত পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সাথে দেখা করার পর স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন। পরে তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেন।

বিএনপি ক্ষমতায় আসলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার হুমকি প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, এ ধরণের কথা আমি বলিনি। আমার প্রসঙ্গে ওবায়দুল কাদের মিথ্যাচার করছেন। আমি সংঘাত এড়াতে চাই, আমি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চাই। এ এলাকার মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে পারে।

মওদুদ আহমদ আরো বলেন, আমার এলাকায় গ্রেপ্তার অব্যাহতভাবে চলছে। এলাকায় নির্বাচন দিন দিন অবনতি ঘটছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর আজ পর্যন্ত ৬ টি মামলায় সব মামলা গায়েবি উল্লেখ করে আমাদের নেতাকর্মীদেরকে জড়ানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করছে, কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছে। গত ৩-৪ টি রাত আমার বাড়ির চারপাশে বোমা মারা হচ্ছে, ফাঁকা গুলি ছোড়া হচ্ছে, পুরো এলাকায় আতঙ্কিত, মানুষ রাতে ঘুমাতে পারছে না। আমি একজন প্রার্থী, আমার নিরাপত্তা পর্যন্ত নেই, জনগণের নিরাপত্তা কিভাবে থাকবে। সরকার সারাদেশে নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। আমি যেখানে যাচ্ছি, সেখানে হাজার হাজার লোক ধানের শীষের সমর্থনে জড়ো হচ্ছে। অথচ সরকারি দলের নেতারা বলছে, আমার সভা, সমাবেশে নাকি লোকজন হয় না।

সিনিয়র এ আইনজীবী নির্বাচন কমিশন প্রসঙ্গে বলেন, শুক্রবার গভীর রাতে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীকে যৌথ বাহিনী বিনা অজুহাতে গ্রেপ্তার করেছে।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আজিজুল হক মেম্বার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD